রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বন্ধ ঘরে মেয়েটা ।

বন্ধ ঘরে মেয়েটা যখন সব কাপড় খুলে নগ্ন হচ্ছে, তোমার একটু একটু আশা ভঙ্গ হচ্ছে। মেয়ের ফিগারটা এঞ্জেলিনো জোলি বা প্রিয়াংকা চোপড়ার মতো না! ফুল স্লিভ জামার জন্য পোড়া দাগের হাত দেখা যায় নি, আজ দেখে মনটাই খারাপ হচ্ছে! হয়তো পেটে ভাজ আছে, কালো দাগ আছে! তবু সব ভাবনা দূরে ঠেলে, মিলন করেই ফেললে! এরপর হয়তো আরও কয়েকবার, আরও কিছুদিন, কিন্তু তারপর? আকর্ষন প্রতিবার মিলিত হওয়ার পর কমেছে। এরপর একদিন, ধূর বলে সরে পড়লে। দেহের পুরোটাই তো পড়ে ফেলেছো, প্রতি বর্গ ইঞ্চি চেনা হয়ে গেছে, আকর্ষন আসে কোথা থেকে?!

মেয়েরা অদ্ভূত কিছু চিন্তা নিয়ে বড় হয়। এরমধ্যে একটা হলো, যাকে ভালোবাসা হয় তার একটা অংশ নিজের মধ্যে থাকলে ভালোবাসা বাড়ে। তার সাথে এক বিছানায় শুলে সে কখনও ছেড়ে যেতে পারেনা। এই বিচ্ছিরি অদ্ভূত চিন্তায় তোমার কাছে ওকে এতো সস্তা করে দেয়। ম্যাসেঞ্জারে যখন ছবি ক্লোজ ফ্রেন্ড কে দিয়ে বলো, "আরে ও একটা মাগি" তখন মেয়েটা   শুধু মা হওয়া নিয়ে ভাবতে ব্যস্ত। অদ্ভূত না? যে তোমার সন্তানের মা হলেও হতে পারে, তাকেই মাগি হতে হচ্ছে! তোমার সাথে থেকে তোমাকে ভালোবেসে সে বাধ্য হয়েছিল তোমার বিষাক্ত ভালোবাসার দাম দিতে। তবু সে দিয়েছে। সে শুধু তোমার জন্য নিজেকে দিল, তাই সে আজ মাগি।

যখন তুমি আর আকর্ষন খুজে পাওনা, মেয়েটা তখন নিজেকে আরও ঘষতে মাজতে ব্যস্ত! কে জানে ঘষে মেজে আরেকটু আকর্ষনীয় হওয়া যায় কি না? কিন্তু আকর্ষন আসবে কেন? সে তো জানেনা তার স্ট্যাটাস এখন "One time use, two time dustbin" এর মতো! তুমি এখন আরেকটু ভালো কাউকে খুজতে ব্যস্ত, সে এখন আরেকটু ভালো ঘুমের ওষুধ খুজতে ব্যস্ত, চিরতরে ঘুমানোর জন্য।

মেয়ে, যে থাকবে না সে কখনোই থাকবে না।  তার কাছে এটা ব্যাপার না তুমি ওর সাথে শুচ্ছো কি না, ওর জন্য জান কুরবান করছো কি না, ওর কাছে ব্যাপার শুধু টাইম পাস! যে থাকার তাকে তাড়ায় দিলেও থাকবে। তাকে দূরে ঠেলে দিলেও ছ্যাচড়ামি করে বলবে, ভালোবাসি।

মেয়ে, নিজের সতিত্ব বিসর্জন দিয়ে প্রেম টেকে না, প্রেমিকা হওয়া যায় না। তাহলে পতিতারাই বড় প্রেমিকা হতো।

ভালোবাসতে পারলো ভালোবাসো, ভালোবাসা দিলে ভালোবাসো। ভালোবাসা না চেয়ে যদি শরীর চায়, ব্যাকসাইডে লাথি মেরে দিও। ওর ভালোবাসার যোগ্যতা নেই ।


EmoticonEmoticon