ঝাঁকের কোন পাখি বা পালের কোন জন্তু শত্রু কবলিত হলে তার সঙ্গীরা এই ভেবে আশ্বস্ত হয় যে তার এখনো সময় আসেনি! আমরা মানুষ ও ঠিক তেমনি।
লোকে না খেতে পেয়ে মরছে মরুক! তাতে আমার কি? আমি তো ঠিকই খেতে পাচ্ছি! লোকের মাথায় আচ্ছাদন না থাকলে আমার তাতে কি আসে যায়? আমার মাথায় তো রোদ বৃষ্টি লাগেনা!
দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে/ধর্ষণ হচ্ছে/বলাতকার হচ্ছে/গুম হচ্ছে/আদিবাসী/সংখ্যালঘু নির্যাতন হচ্ছে/ভিটেমাটি ছাড়া হচ্ছে/এসিড/যৌতুক/ইভটিজিং বাড়ছে! আমি এবং আমার পরিবার তো বহাল তবিয়তেই আছে!
খুলনা/সাতক্ষীরার সুন্দরবন ধ্বংস হচ্ছে তো কি হয়েছে? আমার এলাকায় তো সুন্দরবন নেই! সারাদেশ বানের পানিতে ভেসে গেলেও কি করার আছে? আমার সুবিশাল দেয়ালঘেরা অট্রালিকার উপর তলায় বানের পানি উঠবেনা। সরকার দেশে লাগামছাড়া দূর্ণীতি করছে/দ্রব্যমূল্যের দাম বাড়তে/জীবনমান কমছে! তাতে কি? দশের যে গতি! আমার ও সেই গতি। মোটকথা, আমরা বাঙালিরা বিবর্তিত বাঙালি। একাত্তরের বাঙালি আর বর্তমানের বাঙালির মধ্যে যোজন যোজন ফারাক। একাত্তরের বীর বাঙালির বংশধররা বর্তমানে ভেজা বিড়াল। একাত্তরে বাঙালিরা প্রতিবাদ/প্রতিরোধ/বুকের রক্ত/ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করলেও বর্তমান বাঙালির দুটো খেতে/পড়তে পারলেই হল! দেশ উচ্ছনে যাক অথবা চুলায়! তাতে কার কি আসে যায়? মনে রাখবেন, নিজে নিরাপদ আছেন ভেবে অন্যের বিপদে না এগোবার সিদ্ধান্ত নিয়েছেন? আপনার বিপদেও যে অন্যরা একই মনোভাব পোষণ করবেনা তার গ্যারান্টি কি?
শনিবার, ২৯ জুলাই, ২০১৭
মানুষ কি বেহুশ হয়ে গেল ?
Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon