বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

হিন্দুত্ববাদীরা এবার কী বলবেন ?

বার্মা থেকে ৪১২ হিন্দুর বাংলাদেশে আশ্রয়ঃ হিন্দুত্ববাদীরা এবার কী বলবেন?

বার্মার আরাকান বা রাখাইন থেকে রোহিঙ্গা নামের বাঙালী মুসলমানদেরই শুধু উচ্ছেদ করা হচ্ছে না, হিন্দুদেরকেও করা হচ্ছে। আজ বিবিসি বাংলা জানাচ্ছেঃ

"সেখানে মিয়ানমারের দমন অভিযানের কারণে এবার দেশটি থেকে পালিয়ে চারশ জনের বেশি হিন্দু ধর্মাবলম্বীও সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জানা গেছে। তাদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা বেশি। তাদের অনেকে বলেছেন, হিন্দুদেরও বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পাশাপাশি অনেককে হত্যা করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া থেকে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতা স্বপন শর্মা এই আশ্রয় নেয়াদের দেখতে গিয়েছিলেন।

তিনি জানিয়েছেন, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে অল্প দূরত্বে একটি মন্দিরে এবং তার আশে পাশে আশ্রয় নিয়েছেন পালিয়ে আসা ৪১২জন হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের মধ্যে কয়েকজন বৃদ্ধ ছাড়া বাকিরা নারী এবং শিশু।

কক্সবাজারের জেলাপ্রশাসনও তাদের আশ্রয় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।"

যে-সব প্রকাশিত ও আচ্ছাদিত হিন্দুত্ববাদী বাঙালী বুদ্ধিজীবী বার্মা থেকে বাঙালী হিসেবে চিহ্নিত, নির্যাতিত ও বহিষ্কৃত রোহিঙ্গাদের বাঙালী হিসেবে না স্বীকার করে 'জিহাদী' বলে বাংলাদেশে আশ্রয় না দেওয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সুপারিশ করেছেন, তারা বার্মা থেকে বাংলাদেশ আশ্রয় নেওয়া ৪১২ হিন্দুর বিষয়ে কী বলবেন?

হে হিন্দুত্ববাদীগণ, এই ৪১২জন হিন্দুদেরকে আশ্রয় দেওয়া উচিত তো? নাকি তারাও জিহাদী? আরেকটা প্রশ্নঃ আরাকান থেকে 'বাঙালী'  হিসেবে বহিষ্কৃত এই হিন্দুরাও কি বাঙালী নয়?

৩১/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড

সূত্রঃ http://www.bbc.com/bengali/news-41117345


EmoticonEmoticon