রবিবার, ২৪ জুন, ২০১৮

আরবের দুর্গা আল্ উজ্জা

'রব অল কাবা ' বা কাবার দেবতা ছিলেন আল্লাহ। আর আল্ উজ্জা, আল্ নাত ও মানাত হলেন আল্লাহর তিন কন্যা। (১)
মক্কার কেনানা গোত্রের লোকেরা আল্ উজ্জার উপাসনা করতেন। যার নামের অর্থ সর্বশক্তিমান। অনেক গবেষক উজ্জাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন। উজ্জার বেদীতে নরবলি দেওয়া হত।(২)
আল্ কালবীর মতানুযায়ী আল্ উজ্জা কোরাইশদেরও অত্যন্ত সম্মানিত দেবী ছিল। হযরত মুহাম্মদও তার বেদীতে উৎসর্গ করেন, পুজা করেন। (৩)
মুহাম্মদ কাবার সমস্ত মূর্তি ভেঙে ফেলেন।
তবে ইসলাম প্রচারের শুরুতে মুহাম্মদ উজ্জা, লাত, মানাতকে স্বীকার করে নেন এবং তাদের উপাসকদের সঙ্গে সমজোতা করেন।( ৪)
মানাতকে লক্ষ্মী দেবীর সঙ্গে তুলনা করা যায়। আজও মুসলমানরা মানাত করেন। এবং এভাবেই মানাত করে করে মানাত দেবীকে জীবিত রেখেছেন নিজেদের অজান্তেই। তবে তারা মানাত করেন আল্লাহর কাছে। হাহাহা!
ইসলাম পূর্ব পৌত্তলিকতার ইতিহাস পাওয়া যাবে ইসলামে টিকে থাকা পৌত্তলিকতারর ভেতরেই। ইসলাম একইসঙ্গে মূর্তিবিরোধী এবং মূর্তিপুজারীদের ধর্ম।
ইসলামের আবির্ভাব কালেও মানু‌ষের নাম আব্দুল উজ্জা রাখা সম্মানজনক ছিল। আজও বহু মুসলিমের নামের ভেতরে এবং বাইরে  উজ্জা দেবী মিশে আছেন বহাল তবিয়তে ।(৫)
রফিকুজ্জামান, শামসুজ্জামান কিংবা বদরুদ্দোজারা তা একেবারেই টের পান না!
তথ্য :
১. রুবাইয়াৎ ই ওমর খৈয়াম, শফিকুর রহমান, পৃ. ১২৭, ভূমিকা অংশ ।
২. রুবাইয়াৎ ই ওমর খৈয়াম, শফিকুর রহমান, পৃ. ১২৮, ভূমিকা অংশ।
৩. আল অসনম ( ৮২০খ্রী.)পৃ. ১৮ - ১৯।
৪. History of Arabs, Philip K. Hitti, 6th edition, London, 1958, p.96.


EmoticonEmoticon