Home
মোঃ রনি হোসেন
সংঘর্ষ নয়, ৯ আদিবাসীকে ঠান্ডা মাথায় খুন করেছে পুলিস : অভিযোগ মাওবাদীদের
সংঘর্ষ নয়, ৯ আদিবাসীকে ঠান্ডা মাথায় খুন করেছে পুলিস : অভিযোগ মাওবাদীদের
২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর সংঘর্ষ ও ভুয়ো
সংঘর্ষে নিহতদের মধ্যে ৯জন নিরীহ আদিবাসী ছিলেন বলে বিজ্ঞপ্তি দিয়ে
জানিয়ে দিল মাওবাদীরা। লাল সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত মাও বিজ্ঞপ্তিতে
মাওবাদীরা জানিয়েছে নিহত ২২জন তাদের সদস্য অন্য ৯জন নিরীহ আদিবাসী।
মাওবাদীদের দাবি ২৪ তারিখ সকালে যে সংঘর্ষ হয় তাতে তাদের কেউ নিহত হননি।
পরে ঘেরাটপে পরে গিয়ে ২৫ ও ২৬ তারিখে সংঘর্ষে নিহত হন বেশ কয়েকজন সদস্য।
বাকিদের জখম অবস্থায় কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিস। বিজ্ঞপ্তিতে
মাওবাদীরা দাবি করেছে ওখানে পার্টির কোন সম্মেলন চলছি না রুটিন ক্যাম্প
করেছিল তারা। এই বিজ্ঞপ্তি দিয়ে প্রকারন্তে মাওবাদীরা সংঘর্ষের কথা জানানোর
পাশাপাশি নিজেদের ভুলের কথাও স্বীকার করে নিয়েছে। ৯ আদিবাসীর নিহত হওয়ার
বিষয় বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে মাওবাদীরা।
EmoticonEmoticon