সোমবার, ১৩ মার্চ, ২০১৭

হীন জাতি বাঙ্গালি !

আমাদের আর্মির সাইজ ৪ লাখের মত, নেপালের ৯৫ হাজার। আমাগো ফাইটার প্লেন আছে ৪৫ টা, নেপালের একটাও নাই, বাংলাদেশের সামরিক হেলিকাপ্টার ৫৪ টা, নেপালের মাত্র ১৮ টা। আমাগো ট্যাংক আছে ৬৮০ টা, নেপালের একটাও নাই। আমাগো যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন ভি আছে দুইটা (কিনছি নয়া কিন্তু মাল পুরানা), নেপালের দুইটার একটাও নাই।
আমাগো ডিফেন্স বাজেট ২.৮ বিলিয়ন ডলার, নেপালিরা ফইন্নি ওগো ডিফেন্স বাজেট মাত্র ২১ কোটি ডলার।
গত বৃহস্পতিবার ভারতীয় বিএসএফ সিমান্তে গুলি করে গোবিন্দ গৌতম নামের এক নেপালিকে খুন করছে। বিএসএফের কাছে এইটা কুন ব্যাপারই না কিন্তু নেপালিগো কাছে বিশাল ব্যাপার। নেপালিরা রাস্তায় আইসা সরকারে বাধ্য করছে গৌতম রে শহিদ ঘোষণা দিতে, তোপধ্বনি দিয়া সম্মান জানাইতে, তার পরিবারের দায়িত্ব নিতে আর ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ফোন কইরা মাফ চাইছে নেপালি প্রধানমন্ত্রীর কাছে।
বিপরীতে ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতীয় বিএসএফ গুলি কইরা ১২২৩ জন বাংলাদেশি খুন করছে, ধইরা নিয়া গেছে ১৩২৯ জনরে আর রেপ করছে ১৫ জন বাংলাদেশীরে।
..............................................................................


EmoticonEmoticon