রমেল চাকমা তুমি জানতে না এই রাষ্ট্র তোমার জন্য কত কষ্টকীর্ণ পথ করে রেখেছে। তুমি একটি নামে স্বাধীন দেশের নাগরিক ছিলে। কিন্তু তুমি বলি হলে মিলিটারি নির্যাতনের কবলে পরে। তোমার কী অপরাধ জানা হল না? কেন তোমাকে লাশ হতে হল। একই দেশ, কিন্তু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে পরাধীন রাখা হয়েছে কেন? নিরাপত্তার নামে সেনা ক্যাম্পে বার বার কেন রমেলদের লাশ হতে হয়? আমাদের জানা নেই।
রমেল চাকমা এইচ এ সি পরীক্ষার্থী ছিল। রাঙ্গামাটির ন্যানাচর বাজার থেকে সেনাবাহিনীর তানভীরের নেতৃতে একদল সেনা রমেলকে ধরে নিয়ে ক্যাম্পে নির্যাতন চালায়। এরপর পুলিশের কাছে হস্তান্তর করতে চাইলে পুলিশ গুরুতর অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করতে বলে। তারপর গতকাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রমেল চাকমা মারা যায়।
এটা কী গণতান্ত্রিক দেশ না সেনাশাসন? আমরাতো জানতাম সেনাবাহিনী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গড়ে তোলা হয়েছে। তবে কেন দেশের নাগরিকদের উপর এমন সেনা নির্যাতন। রমেল যদি অপরাধী হয়, ষড়যন্ত্রকারী হয় তবে কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হল না? এভাবে ক্যাম্পে নিয়ে নির্যাতন কেন?
সারাদেশে বিচার বহির্ভুত হত্যা নির্যাতন চলছে। পাহাড়ি আদিবাসীদের উপর আলাদা করে রাষ্ট্রীয় বাহিনী নির্যাতন করছে। প্রতিনিয়ত পাহাড়ি আদিবাসীদের লাশের মিছিল বাড়ছে। কিন্তু আমাদের বড় বড় মিডিয়া এখানে নিরব। দেশের নাগরিকদের বড় অংশের এখানে মাথাব্যথা নেই। বরং একটা অংশ খুশি হন পাহাড়ে নাকবুচা অমুসলিম ঐ মানুষগুলোকে মারলে।
হ্যাঁ দিন আপনাদের জন্য আসবে। আজ যেমন পাহাড়ে মারছে। আবার আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে বিনা বিচারে মেরে ফেলছে। কাল হয়তো আপনি, আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয়কে এভাবে রাষ্ট্রীয় বাহিনী খুন করবে। তখন আপনার উপলব্ধি হবে কী হারালেন? এজন্য এখনই এসব নির্যাতনের বিরুদ্ধে, রাষ্ট্রের হত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে। রমেল চাকমার মত নতুন করে আর যেন কেউ লাশ না হয়। রমেল চাকমার খুনি সেনাবাহিনীর অফিসার তানভীর সহ যারা জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে সরকারকে চাপ দিন আন্দোলন গড়ে তুলুন। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ান।
শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
রমেল তুমি
Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon