মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র , মুখে হাসি, স্বপ্নময় চোখে
বিজয়ের উল্লাস দেখেছিলাম একদিন ,
এখন দেখছি কি ভাবে বিজয় হাতছাড়া হয়ে যাচ্ছে প্রতিদিন ।
মানুষের স্বপ্নগুলো ক্রমাগত হারিয়ে যেতে যেতে আজ কোনমতে বেঁচে থাকাটাই
তাদের এখন একমাত্র স্বপ্ন । আয় বাড়াবার জন্য খাটুনি বাড়িয়েছে দ্বিগুন কিন্তু
এতো ছায়ার সংগে কুস্তি লড়াই করার মত । আয় যেন ব্যয়ের লাগাম ধরতেই পারছে না।
আবার , ধনীদের আয় বৃদ্ধি কোন সীমাই মানতে চাইছে না ।
মাথাপিছু আয় বেড়েছে যত বৈষম্য বেড়েছে তার চাইতে অনেকগুন বেশি ।
তাই আয় বাড়ছে কিন্তু অভাব কমছে না , এ এক অদ্ভুত হিসেব না মেলা হিসেব ।
সমতার ঘোষণা ভূলুন্ঠিত, শোষণের তীব্রতা বাড়ছে ।
গনতন্ত্রটা যে কোথায় গেল, তা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ।
দুর্বৃত্ত শাসকেরা গনতন্ত্রকে প্রথমে ভোটতন্ত্র তারপর ঘোষণাতন্ত্রে রুপ দিয়েছে ।
আমরা গনতন্ত্র দিয়েছি এ ঘোষণা যতটা সুলভ, আমরা গনতন্ত্র পেয়েছি এ অনুভুতি ততটাই দুর্লভ।
ভোটের বাজারে, ক্ষমতার মসনদে ধর্মনিরপেক্ষতা আজ অচল শব্দ । ধর্মবিশ্বাসীদের
বিশ্বাস কখনও উন্মাদনা, কখনো প্রতারনার দুস্টচক্রে আবর্তিত ।
সংখ্যালঘুরা বড় অসহায় ,
যুক্তিবাদীরা শক্তিহীন ।
মুক্তবুদ্ধির কথা যারা বলে তারা
আতংকে কাটায় রাত্রিদিন ।
বিদেশীরা একদা সম্পদ লুট করে নিয়ে যেত স্বদেশে, আজ শাসকেরা স্বদেশ লুট করে পাচার করে বিদেশে।
এ এক আন্তর্জাতিক দেশ প্রেম , যার কোন নির্দিস্ট দেশ নেই ।
স্বাধীন বিকাশের জন্য যে স্বাধীনতা কামনা করেছিলাম
তা আজ পর্যবসিত হয়েছে লুটপাটের স্বাধীনতায় ।
বুকজুড়ে তাই হাহাকার উঠে, হায় স্বাধীনতা, হায় !
স্বাধীনতা আনবে বলে শত বছর লড়াই করে
বিদেশী তাড়িয়ে লুন্ঠিত হই এখন নিজের ঘরে ।
সুখের আশায় জনগন আজো লড়ছে প্রতিদিন,
ঘরের চাবি পরের হাতে থাকবে কতদিন ।।।
-

EmoticonEmoticon