শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

তেতুল যেহেতু মিষ্টি !

নীতির চেয়ে ক্ষমতা বড়,
দেশের চেয়ে ধর্ম বড়।
তাই তো এখন রাজনীতিকেরা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ধর্মের কাঁধে সওয়ার হয়ে দেশকে পেছনে নিয়ে যাবার প্রচেষ্টায় লিপ্ত!

আওয়ামীলীগ একসময় আওয়ামী মুসলিম লীগ ছিল। মুসলিম শব্দটা ত্যাগ করে তারা একবার স্যেক্যুলার ভাব ধারণ করেছিল। এখন যদিও তারা মুসলিম শব্দটি গ্রহণ করেনি তথাপি তারা মনে প্রাণে সাম্প্রদায়িক মুসলমানদের দল। নিজেরা সকল কিছু লুঁটেপুটে খেয়ে  একশ্রেণীর মোল্লাদের সিকি আনা দিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকাই এখন তাদের কর্ম।

বাঙলাদেশের মুক্তমনাদের তালিকায় প্রথমে যার নাম আসে সেই শ্রদ্ধেয় জ্ঞান তাপস স্যার হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ কি পিতার পদাঙ্ক অনুসরণ করেছিলেন?

বঙ্গবন্ধুর কন্যাও বঙ্গবন্ধুর দর্শন ভুলে যাবেন এতে আর অবাক হবার কি আছে? পিতৃপুরুষের রক্তের ধারা বঙ্গবন্ধু অনুসরণ না করলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ধারা যে পুরোপুরি অনুসরণ করছেন তাতে আর সন্দেহ কি?

ভুলে যাবেন না যে, বঙ্গবন্ধুর পূর্বপুরুষ সুদূর ইয়েমেন থেকে বাঙলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের স্বার্থে। শেখ হাসিনা তো সেই বংশেরই সন্তান।


EmoticonEmoticon