বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঘন ঘন বন্যার বিরুদ্ধে আগুন জ্বালানোর পংক্তি !

বাংলায় খরা ও বন্যা এখন প্রধানতঃ আপষ্ট্রীমে বা উজানে তৈরি বাঁধের ফল। বাংলা আজও যেনো অসহায়!

বাংলার এই অসহায়ত্বের কারণ যেনো এই যে, এখানে প্রকৃত 'জন' বা মানুষ নেই! তাই, বন্যায় বাংলা ডুবলেই আমার কানে বাজে গত শতাব্দীর চল্লিশের দশকের বাঙালী কবি সুকান্ত ভ্যট্টচার্য্য আগুন জ্বালানো পংক্তিঃ

"কোথাও নেইকো পার
মারী ও মড়ক, মন্বন্তর, ঘন ঘন বন্যার
আঘাতে আঘাতে ছিন্নভিন্ন ভাঙা নৌকার পাল,
এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল,
ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো,
হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো।"

কবি সুকান্ত ভট্টাচার্য্য যে-নির্জনতার কালোর কথা বলেছেন, সেটি আমাদের অমনুষ্যত্বর অন্ধকার ছাড়া আর কী হতে পারে? আর, মহামানবের শুকনো পাতায় আগুন জ্বালানো সমগ্র জাতির জ্বলে ওঠা ছাড়া আর কী?

১৭/০৮/২০১৭
লস এ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র


EmoticonEmoticon