রাখাইনে নির্মম গনহত্যা, পুশ ইন-পুশ ব্যাক এর নিদারুণ রাজনীতির শিকার অসংখ্য মানুষ, বন্যায় ঘর বাড়ি হারানো হাজারো মানুষের দীর্ঘশ্বাস, চলন্ত বাসে ধর্ষণের শিকার আরেক জন রুপা, ঘর ফিরতি মানুষের নিদারুণ মৃত্যু হাহাকার এই নিয়ে আমাদের ঈদ, প্রতিযোগিতার ঈদ, প্রদর্শন আর আত্মম্ভরিতার ঈদ, শ্রমজীবি মানুষের চেয়ে থাকা আর উচ্চবিত্তের বিলাস ব্যসনের ঈদ। তারপরেও ঈদ, অনেক যন্ত্রণাময় জীবনে এক চিলতে নিজের মত করে আনন্দের খোজ পাওয়ার নাম ঈদ। কাটুক এই অমানিশা, উৎসব হোক সবার। ফিলিস্তিন- সিরিয়া- মিয়ানমার- আফ্রিকার মানুষেরা, দুর্যোগপীড়িত অসহায় মানুষেরা, শ্রমিকের বস্তিতে আর কৃষানীর মুখের হাসিতে, তনু-রিশা-রুপাদের জীবনে আসুক উৎসবের রঙ। তবেই হয়তো জীবন আনন্দময় হয়ে উঠবে, ত্যাগের এই মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমরা মানুষেরা বুকের দুরুদুরু ভয় কাটিয়ে নিশ্ঙক চিত্তে বলতে পারবো "ঈদ মোবারক"।
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon