বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

ইংরেজী শেখাঃ কোয়েশ্চন ট্যাগ (Question Tag) গঠন ও ব্যবহার

(১) কোয়েশ্চন ট্যাগ হচ্ছে একটি কমপ্লেক্স সেণ্টেন্স, যেখানে দু'টি ক্লজ থাকে। যেমন, She is beautiful, isn't she?

উপরের উদাহরণে, 'She is beautiful' একটি ক্লজ এবং 'isn't she?' আরেকটি ক্লজ। উভয় ক্লজেরই সাবজেক্ট হচ্ছে ‘She’ এবং যথাক্রমে প্রেডিকেইট হচ্ছে ‘is beautiful’ ও ‘isn’t’।

(২) কোয়েশ্চন ট্যাগের দু'টি ক্লজের মধ্যে প্রথমে থাকা মেইন ক্লজটি হয় ডিক্লার‍্যাটিভ এবং পরে আসা সাবঅর্ডিনেইট ক্লজটি হয় ইণ্টারোগ্যাটিভ। অর্থাৎ, প্রথমটি ঘোষণা করে এবং দ্বিতীয়টি ঐ ঘোষণার সত্যতার অনুসন্ধান করে। এখানে একটা দ্বন্দ্ব তৈরি করা হয় নিরসন করার মধ্য দিয়ে সত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশে।

উপরের উদাহরণে 'She is beautiful' হচ্ছে ঘোষণা, এবং 'isn't she?' হচ্ছে অনুসন্ধান।

(৩) মেইন ডিক্লার‍্যাটিভ ক্লজ যদি এ্যাফারম্যাটিভ হয়, সাবঅর্ডিনেইট ইণ্টারোগ্যাটিভ ক্লজেটি হবে নেগ্যাটিভ। বিপরীত ক্রমে, মেইন ডিক্লার‍্যাটিভ ক্লজ যদি হয় নেগ্যাটিভ, সাব অর্ডিনেইট ইণ্টারোগ্যাটিভ ক্লজটি হবে এ্যাফারম্যাটিভ। তবে, কোনো কোনো ক্ষেত্রে এ্যাফারম্যাটিভ থেকে নেগ্যাটিভ কিংবা নেগ্যাটিভ থেকে এ্যাফারম্যাটিভে রূপান্ত প্রয়োজন নাও হতে পারে।

উদাহরণ স্বরূপঃ She is beautiful, isn't she?
She is not beautiful, is she?
Many say she is beautiful, is she?

(৪) মেইন ডিক্লার‍্যাটিভ ক্লজের সাবজেক্ট যে নাউন বা প্রোনাউন থাকে, সাবঅর্ডিনেইট ক্লজেও ঐ নাউন বা তার স্থলাভিষক্ত প্রোনাউন সাবজেক্ট থাকবে।

উদাহরণ স্বরূপঃ She is beautiful, isn't she?
Joana and Julie are two sisters, aren't they?

(৫) মেইন ডিক্লার‍্যাটিভ ক্লজের সাবজেক্ট ও ভার্বের মধ্যে এ্যাগ্রীমেণ্ট থাকে, সেই এ্যাগ্রীমেণ্ট সাবঅর্ডিনেইট ক্লজেও রক্ষা করতে হবে।

উপরের উদাহরণে মেইন ডিক্লার‍্যাটিভ ক্লজে she সাবজেক্টের সাথে is ভার্বের সঠিক এ্যাগ্রীমেণ্ট আছে এবং সাব অর্ডিনেইট ইণ্টারোগ্যাটিভ ক্লজে একই এ্যাগ্রীমেণ্ট রয়েছে 'she' সাবজেক্টের সাথে 'isn't' (is not it) নেগ্যাটিভ ভার্বের।

কীভাবে কোয়েশ্চন ট্যাগ তৈরী করবেন?
কোয়েশ্চন ট্যাগ তৈরি করতে হলে, প্রথম এ্যাফারম্যাটিভ হোক কিংবা নেগ্যাটিভই হোক, একটি ডিক্লার‍্যাটিভ ক্লজ লিখুন বা বলুন, এবং তারপর একটি কমা (,) দিয়ে বা কমা-সমান বিরতি নিয়ে ডিক্লার‍্যাটিভ বাক্যটিকে এ্যাফারম্যাটিভ থেকে নেগ্যাটিভে কিংবা নেগ্যাটিভ থেকে এ্যাফারম্যাটিভে একই সাথে ইণ্টারোগ্যাটিভে রূপান্তরিত করুন।

You understand what I say, don’t you?
You dodn’t understand what I say, do you?

You’ve understood what I said, haven’t you?
You haven’t understood what I said, have you?

You are listening to me, aren’t you?
You aren’t listening to me, are you?

You can use question tags, can’t you?
You can’t use question tags, can you?

You will be able to use question tags, won't you?
You won't be able to use question tags, will you?

উল্লেখ্য, কোনো-কোনো ক্ষেত্রে ডিক্লার‍্যাটিভ ক্লজের পর ইণ্টারোগ্যাটিভ ক্লজ লিখতে বা বলতে ডিক্লার‍্যাটিভ ক্লজের বক্তব্যকে এ্যাফারম্যাটিভ থেকে নেগ্যাটিভ কিংবা নেগ্যাটিভ থেকে এ্যাফারম্যাটিভ না করেও কোয়েশ্চন ট্যাগ তৈরি করা যায়। যেমন, People say London is bigger than Paris, is it? কিংবা The weather forecast says it will rain today, will it?

২৪/১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon