শনিবার, ২৬ মে, ২০১৮

বাংলাদেশে ইসলামের শত্রু বৈচিত্র্যপূর্ণ ।

মঙ্গল শোভাযাত্রা ইসলামের শত্রু।
শিখা চিরন্তন ইসলামের শত্রু।
পহেলা বৈশাখ ইসলামের শত্রু।
বৈসাবি,ওয়ানগালা, বাউলধর্ম সব ইসলামের শত্রু।
লালন রবীন্দ্রনাথ ইসলামের শত্রু।
ভাস্কর্য চিত্রকলা নৃত্য কবিতা সবই ইসলামের শত্রু।
আর সর্বোপরি বাঙালি সংস্কৃতি তো ইসলামের সবচেয়ে বড় শত্রু।  তার মধ্যে জয়বাংলাও একটা।
বাংলাদেশের ধর্মান্ধ মুসলিমরা বাংলাদেশের স্বাধীনতাকে ইসলামের পরাজয় বলে মনে করে।
সেজন্যই যেকেউ জয়বাংলার স্বপক্ষে জোরালো অবস্থান নেয় তাকেই এরা ইসলামের শত্রু ধরে নেয়।
জাফর ইকবাল স্যারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি কখনই ইসলামের বিরুদ্ধে বা ইসলামের নাম করে কিছুই লিখেননি। অথচ তার হত্যাচেষ্টাকারী দাবি করছে, স্যার ইসলামের শত্রু তাই সে তাঁকে খুন করার চেষ্টা করেছে। 

অচিরেই
দাঁড়িয়ে প্রস্রাব করার অপরাধে একদিন আপনাকেও পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করতে পারে ওরা।
বোরকা না পরার অভিযোগে আপনার শাড়ি খুলে নিয়ে আপনাকে বিবস্ত্র করা হতে পারে রাস্তার উপর।
অপেক্ষা করুন।


EmoticonEmoticon