বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

প্রত্যাশা

এই দ্রাবিড় মাটির লালিত ফসল
আমরা পাহাড়ায় অনার্য কৃষক প্রাচীর
সবুজের আশ্বাসে পেয়ে লাল রক্তের সফলতা
দিয়েছি বিছিয়ে ফসলের বিছানায় সূর্য শরীর।

এইখানে রাখাইন পিঠের পাহাড়ের ঘ্রান
ডেকে আনুক যোগী মেঘ মাঠের কিনারে
চটুল আঙুল ছোঁড়া  নির্ভুল নিশানার  সাঁওতালি শর
দিক গেঁথে মৃত্যু প্রতারক বেনিয়ার ভন্ড পাজরে
এই খানে বৈশাখী ঝড়ের বলিষ্ঠ গ্রীবা
বজ্রে কাঁপাক আকাশের নীল,
এইখানে হোক নারী পুরষের সহজিয়া অবাধ সমমিল।

এই খানে প্রতিটি পাখি জানুক
খাঁচা ভেঙে পাওয়া স্বাধীনতার আশ্বাদ
এই খানে প্রতিটি জনপদ জানুক
প্রতিরোধ আর অভ্যুত্থানের সাহস
গনহত্যার আগ্রাসী  সাইমুমে
  নাগিনীর মত ফনা তোলা একটি গোলাপ জানুক
কিভাবে বারুদের গন্ধ সরিয়ে আনা যায় সুবাসের দিবস।

আঁধার সন্ধ্যার কাপালিক করতল আনুক
এইখানে তান্ত্রিক রাত্রি
বঙ্গোপসাগরের স্নেহময় সফেন স্রোতের মতন
নূতন ঘুম ধুয়ে দিক ঘামের নিশান,রক্তের ক্লান্তি।

অত:পর সূর্য আসুক,
প্রথম আলোয় প্রার্থনার ব্যর্থ আঙুল গুলো মুষ্টিবদ্ধ হোক
ভুলে যাক ঠোঁট 
অশ্লীল সমস্ত ধর্মগ্রন্থের আয়াত ,মন্ত্র, শ্লোক
রক্ত মজ্জায় লুকোনো থাক ইচ্ছার বিস্কোরক
বিপুল ধ্বংশের তপস্যায়।

আমাদের দুর্ধর্ষ অস্বীকার গুলো নির্দিধায়
ঈশ্বরকে ধর্ষন করুক
জানুক একবার ভাঙবেই প্রাসাদের স্পর্ধা
হাড়ের উপর কামড়ে থাকা ঐ মজদুর পেশী
সাম্যের কুড়ে ঘর গড়ে দিতে এই বদ্বিপে
শৃঙ্খল ছেড়া শ্রমের মুক্ত হাতে
সুনামি প্লাবনে জ্বলুক উত্তাল উত্তাপে
দাউ দাউ  ঐ বিপ্লবী লাল অগ্নির খুসি ।


EmoticonEmoticon