ব্রিটেইনের National Secular Society (ন্যাশনাল সেক্যুলার সোসাইটী) তাদের ওয়েবপেইজে 'What is Secularism?' (সেক্যুলারিজম কী?) অধ্যায়ে কী বলেছে, তার পাঁচটি কথা মূল ইংরেজী-সহ বাংলায় অনুবাদ করে দিলামঃ
(এক)
রাষ্ট্র থেকে ধর্মের পৃথকীকরণ
সেক্যুলারিজমের ভিত্তি হচ্ছে ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ। রাষ্ট্রের ব্যাপারে ধর্মীয় গোষ্ঠীসমূহ এবং ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র যাতে হস্তক্ষেপ না করে, সেক্যুলারিজম তা নিশ্চিত করে।
Separation of religion from state
The separation of religion and state is the foundation of secularism. It ensures religious groups don't interfere in affairs of state, and the state doesn't interfere in religious affairs।
(দুই)
সেক্যুলারিজম ধর্মবিশ্বাসী ও ধর্মবিশ্বাসহীন উভয়কে রক্ষা করে
সেক্যুলারিজম সকল নাগরিকের ধর্মীয় বিশ্বাস ও চর্চার স্বাধীনতা রক্ষা ও নিশ্চিত করতে চায়। সেক্যুলারবাদীরা বিশ্বাসী ও বিশ্বাসহীন সকল ক্ষেত্রে সমানভাবে চিন্তা ও বিবেকের স্বাধীনতা সমানভাবে প্রয়োগ করতে চায়। তারা ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে চায় না।
Secularism protects both believers and non-believers
Secularism seeks to ensure and protect freedom of religious belief and practice for all citizens. Secularists want freedoms of thought and conscience to apply equally to all – believers and non-believers alike. They do not wish to curtail religious freedoms.
(তিন)
ধর্মীয় স্বাধীনতা
সেক্যুলারিজম ধর্মীয় ও অন্যান্য বিশ্বাসের চূড়ান্ত স্বাধীনতা রক্ষা করতে চায় এবং এমভাবে ধর্মীয় বিশ্বাস প্রকাশের অধিকার রক্ষা করে যাতে অন্যের স্বাধীনতা ব্যাহত না করে। সেক্যুলারিজম নিশ্চিত করতে চায় যাতে ব্যক্তি-মানুষের ধর্মের স্বাধীনতার অধিকার সর্বদাই ধর্ম থেকে স্বাধীন থাকার অধিকার সাথে ভারসাম্যে থাকে।
Religious Freedom
Secularism seeks to defend the absolute freedom of religious and other belief, and protect the right to manifest religious belief insofar as it does not impinge on the rights and freedoms of others. Secularism ensures that the right of individuals to freedom of religion is always balanced by the right to be free from religion.
(চার)
সেক্যুলারিজম হচ্ছে গণতন্ত্র ও ন্যায্যাতার বিষয়
সেক্যুলার গণতন্ত্রে পার্লামেণ্ট ও আইনের সামনে সকল নাগরিক সমান। কোনো প্রকারের ধর্মীয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনো সুবিধা কিংবা অসুবিধা দেয় না এবং ধর্মে বিশ্বাসীরা অন্য যে কারও মতোই অভিন্ন অধিকার ও দায়িত্ব সম্পন্ন নাগরিক।
Secularism is about democracy and fairness
In a secular democracy all citizens are equal before the law and parliament. No religious or political affiliation gives advantages or disadvantages and religious believers are citizens with the same rights and obligations as anyone else.
(পাঁচ)
সেক্যুলারিজম নাস্তিকতা নয়
নাস্তিকতা হলো ঈশ্বরের বিশ্বাসহীনতা। সেক্যুলারিজম কেবলই কেবলই একটি গণতান্ত্রিক সমাজের রূপকাঠামো যোগায়। সেক্যুলারিজম সমর্থন করার পেছেন নাস্তিকদের স্পষ্ট স্বার্থ আছে, কিন্তু সেক্যুলারিজম কোনো ধর্ম বা বিশ্বাসের মতকে চ্যালিঞ্জ করতে কিংবা তার কারও ওপর নাস্তিকতা চাপিয়ে দিতে চায় না।
Secularism is not atheism
Atheism is a lack of belief in gods. Secularism simply provides a framework for a democratic society. Atheists have an obvious interest in supporting secularism, but secularism itself does not seek to challenge the tenets of any particular religion or belief, neither does it seek to impose atheism on anyone.
(সুতরাং)
সেক্যুলারিজম এমন এক সমাজ তৈরির সর্বোচ্চ মাত্রার সুযোগ দেয়, যেখানে সকল ধর্মের লোক ও ধর্মবিহীন লোক একত্রে ন্যায়সঙ্গভাবে ও শান্তিতে বাস করতে পারে।
Secularism is the best chance we have to create a society in which people of all religions or none can live together fairly and peacefully.
EmoticonEmoticon