ভুলে যাবেন না, র্যাব বানিয়েছে বিএনপি। তখন এর বিরোধিতা করেছিলো আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখলো র্যাব হচ্ছে বিনাবিচারে মানুষ হত্যার একটা কার্যকর বাহিনী।
আওয়ামী লীগ র্যাব ভেঙ্গে না দিয়ে নিজের কাজে লাগাচ্ছে। কী পার্থক্য আছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে? বিএনপি র্যাব দিয়ে মানুষ মেরে বলতো 'ক্রসফায়ারে মৃত', আর আওয়ামী লীগ বলছে 'বন্দুকযুদ্ধে মৃত'। উভয়ই জঘন্য মিথ্যা।
এখন ক্ষমতায় নেই বলে বিএনপির লোকেরা মায়া কান্না কাঁদছে, যেভাবে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ কেঁদেছিলো। ওরা ক্ষমতায় গেলে এখনকার মায়া্কান্না ভুলে যাবে। তখন আওয়ামী লীগ আবার কাঁদবে।
এসব হচ্ছে এবং হতেই থাকবে ততোদিন পর্যন্ত, যতোদিন পর্যন্ত বাংলাদেশ রিপাবলিকের মালিকানা নিজেরা দাবী না করে জনগণ দুই প্রতিদ্বন্দ্বী রহমান পরিবারের পারিবারিক সম্পত্তি মনে করে বিভক্ত হয়ে থাকবে।
বাংলাদেশের জন্যে প্রয়োজন নতুন দর্শন ও কর্মসূচি প্রদায়ক নতুন নেতৃত্বের একটি নতুন রাজনৈতিক দল। অতিসত্ত্বর এই দল গড়ে তুলতে হবে।
আমার ধারণা, এই দল এখন বাংলাদেশে গড়ে তোলার পরিবেশ নেই। অনেকটা চারা-গাছের মতো দলটিকে গড়ে তুলতে হবে প্রবাসে, তারপর উপযুক্ত সময়ে রোপন করতে হবে বাংলাদেশে।
দেশপ্রেমিক সকল বাঙালীকে আমি এরকম একটি দল গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানাই।
EmoticonEmoticon