স্বাভাবিক জীবন থেকে
আজ আমি অনেক দূরে।
কেউ কখনো হাত ধরে
আমাকে ফিরিয়ে নিতে চায়নি সভ্য সমাজে।
এই কলংকিত সমাজই আমাকে কলংকিত করেছে।
এখন কেউ আমাকে মিথিলা ভাবেনা,
ভাবে বাজারের সস্তা পন্য।
আমি বার বার বুঝাতে চেয়েছি
আমি মিথিলা আমি মিথিলা আমি মিথিলা,
কিন্তু তোরা বুঝতে নারাজ।
আমি কখনোই বুঝাতে পারিনি
আমি তোদের মা,তোদের বোন,তোদের সন্তান।
তোরা কেমন সভ্য জাতি বলতে পারিস???
আজ আমি বৃদ্ধ
বড়ই ক্লান্ত, বড়ই ক্ষুধার্ত।
এখন আমার দিকে তোরা ফিরেও তাকাসনা।
তাই বেছে নিয়েছি ভিক্ষাবৃত্তির পথ।
কিন্তু যখন আমার যৌবন ছিল
তোরাই ছিলি প্রতি রাতের সঙ্গী।
এই তোরাইতো চুষতে চুষতে আমার রঙিন যৌনাঙ্গ সাদা ফ্যাকাসে করেছিস।
আজ আমার যৌনাঙ্গ প্রানহীন।
তোদের সমাজ ফিরিয়ে দিতে পারবে আমার অতীত,আমার যৌবন?
কখনোই পারবেনা।
কারন তোরা দোহাই দিবি ধর্মের, দোহাই দিবি সমাজের।
কিন্তু যখন দাড়ি মুখে নিয়ে, মাথায় টুপি দিয়ে এসে
বারবার বুলিয়েছিস আমার স্তন, চুষেছিস আমার নাভীমুল
তখন কোথায় ছিল তোদের ধর্ম? কোথায় ছিল তোদের সমাজ?
আজ কেন তোদের সমাজ, তোদের ধর্ম আমাকে বেশ্যা বলে ডাকে???
এই সব কিছুই মুখ বুজে দেখেছে ঐ ভন্ড ঈশ্বর।
সে নিজেও যেন আমার যৌনাঙ্গের মাঝে আনন্দ খুজে পায় ।
EmoticonEmoticon