ওগো সন্ধামালতি
বর্ষার জলে ভেজা
আষা মেঘের টলটলে টুইটুম্বুর
উচ্ছল যৌবতি গ্রামে আমি দেখতে চাই
তুমি বললে--
জল দানবেরা সব জল
শুষে নিছে
তসকরেরা যৌবন লুটে
গ্রাম করেছে কায়াহীন
আমি বললাম--
ছায়া ঢাকা ঘুঁঘু ডাকা গ্রামতো আমি ভালবাসি
তোমার আর গ্রাম--
ভালবেসে কাজ নেই
তারচেয়ে ছাদে শুয়ে
লক্ষ যোজন দূরে
টেলিস্কোপে আকাশে নীল নক্ষত্র দেখ
আমি বায়না ধরলাম--
টাপুর টুপুর বর্ষা প্রাতে কলমি হ্যালাঞ্চোর গন্ধমাখা ছই ঢাকা নায়ে মধ্যবিলে তোমার বুকে ঘুমাবো ।
EmoticonEmoticon