ধনঞ্জয় বর্মণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধনঞ্জয় বর্মণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

দিক নিশানা ।

থামান সব লিখনি

বন্ধ করুণ ভাবনাহীন আর্তনাদ

চোখে কি পড়েনি

চারদিকে আজ জনতার অশ্রুপাত নির্লজ্জ বেহায়া

অসির ভয়ে মসি স্তম্ভিত,কম্পিত, লুটায়ে ধূলিসাৎ

দায়িত্বহীন কেন তুমি

আত্মলোলুপ স্বার্থপরতার নিবে অভিশাপ ব্যর্থতায় ভরা-

চেয়ে দেখ্ লিখনি
এখনো দাঁড়িয়ে নির্ঘুম রাত

থামা এবার বকবকানি
ধর্ষিতা মায়ের নিয়েছি আশির্বাদ 

পারলে ঠেকা

বুঝতে কি পারনি 

বক্ষস্থলে রাখ্ দুই হাত চিন্তায় হও সন্ধানি
অধিকার হননের ব্যাপক লুটপাট

দেখবি তোরা
মিথ্যে প্রেমের কেলানো দাঁত বন্ধ কেন করনি
আজ খোল মুক্তির পাত

বিজয়ী সর্বহারা

আর নয় দেরি
চলুক তবে লিখনিতে প্রতিবাদ লাল পতাকা তলে

মসিও পারে অসিকে কুপোকাত

লিখে দেখা ।

স্বপ্ন

শ্রমিকের শ্রমের ক্লান্তিময় ঘুমের তন্দ্রায় দীপ্ত সুপ্ত আশাজাগাময়ী বাল্যশিশুর সাথে
বাল্য খেলায় ভবঘুরে
চঞ্চল সন্ন্যাসী
রোদেলা দুপুরে
ঘাম ঝরানো 
কৃষকের বেদনা
সকাল থেকে সন্ধ্যা শ্রমদেয়া কৃষাণির
মিটানো যাতনা
সারারাত জাগা নিমিলীত দুটা চোখের পাতা
পরিক্ষার হলে দ্রুতচারী সময়ের কাঁটা উত্তরে ভরা খাতা
উড়ে যাওয়া মেঘ 
ধরার আশায়
শিক্ষার্থীর মনে ক্লান্তি বেকারত্বের হিসাবটা বাড়িয়ে দেয় ছোট্ট এক চাকুরী ছাত্র,কৃষক,শ্রমিক জনতার দাবী আজ উদ্ধত
উড়ন্ত লাল পতাকা ফ্যাসিবাদী অনাচার 
লুটপাট অবিচারে
রাজপথ স্তম্ভিত 
শুধু মুক্তির আকাঙ্খা।

বর্ষা

ওগো সন্ধামালতি
বর্ষার জলে ভেজা
আষা মেঘের টলটলে টুইটুম্বুর
উচ্ছল যৌবতি গ্রামে আমি দেখতে চাই

তুমি বললে--
জল দানবেরা সব জল
শুষে নিছে
তসকরেরা যৌবন লুটে
গ্রাম করেছে কায়াহীন

আমি বললাম--
ছায়া ঢাকা ঘুঁঘু ডাকা গ্রামতো আমি ভালবাসি
তোমার আর গ্রাম--
ভালবেসে কাজ নেই
তারচেয়ে ছাদে শুয়ে
লক্ষ যোজন দূরে
টেলিস্কোপে আকাশে নীল নক্ষত্র দেখ
আমি বায়না ধরলাম--
টাপুর টুপুর বর্ষা প্রাতে কলমি হ্যালাঞ্চোর গন্ধমাখা ছই ঢাকা নায়ে মধ্যবিলে তোমার বুকে ঘুমাবো ।

সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ছিদ্দিকের চোখ !

ছি!গণতন্ত্র। ছি!

আর কত শিক্ষার্থীর জীবন-
দু:স্বপ্নে ভাসাবি?

ছি!গণতন্ত্র। ছি! 
মিছিল,মিটিং করার অধিকার-
তুই কি দিছিলি?

ছি!গণতন্ত্র।ছি!
শিক্ষাকে ধ্বংস করে সার্টিফিকেট -
গলায় কি ঝুলাবি?

ছি!গণতন্ত্র। ছি!
আশির্বাদের দক্ষিণা খাতায় আজ-
ছিদ্দিকের চোখই নিলি।
ছি!গণতন্ত্র।ছি!