শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

ভ্যাট ম্যান ।

সম্ভবত বছর দুয়েক আগের কথা, স্বর্ণপাতা সিগারেটের দাম ছিল, তখন ছয় টাকা আর তারা বিড়ির দাম ছিল তিন টাকা। ভ্যাট ম্যান মাল মুহিত সাহেব, ঘোষনা দিলেন, এক টাকা আর দুই টাকার কয়েন/নোট আর চলবেনা। আমরা তখন প্রতিবাদ করে বলেছিলাম, তারা বিড়ির দাম কি তাহলে তিন টাকা  হতে বাড়িয়ে পাঁচ টাকা করা হবে? কিংবা স্বর্ণ পাতা বিড়ির দাম চার টাকা বাড়িয়ে কি দশ টাকা করা হবে? যেহেতু এক টাকা দুই টাকা অচল হয়ে যাবে সেহেতু আমরা ভাংতি দেবো কিভাবে? দোকানদারই বা টাকা ফেরত দেবে কিভাবে? যাইহোক, এরপর মুহিত সাহেবের টাঁক মাথায় শুভবুদ্ধির উদয় হয়েছিল! ফলে উনি উনার সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। এরপর মুহিত সাহেবের মাথায় আবারো বুদ্ধি গজালো, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তথা শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট  বসাবেন। তখন প্রাইম মিনিস্টার, এনবিআর চেয়ারম্যান পর্যন্ত আমাদের নতুন করে ভ্যাট আর ট্যাক্সের সঙ্গা শিখালেন। তারা মনে করলেন, মূর্খ বাঙালি আর ভ্যাট/ট্যাক্সের ব্যপারে কি জানে? তারা ট্যাক্সকে ভ্যাট বানালেন, ভ্যাটকে বললেন ট্যাক্স। কখনো বললেন, ভ্যাট শিক্ষার্থীরা দেবে আবার কখনো বললেন, প্রতিষ্ঠান দেবে! এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে ঠুশ খেয়ে তাদের হুশ ফিরলো। বর্তমানে মাল মুহিত আবার নতুন ধারা চালু করলেন, ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে এক হাজার কর্তন করা হবে। রাষ্ট্রায়ত্ব, আধা শায়ত্বশাসিত ব্যাংকগুলো ক্রমাগত লস দেখিয়ে যাচ্ছে! এরপর জনগণ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে ব্যাংক ব্যবস্থা যে  লাটে উঠে যাবে, সেই জ্ঞান কি মুহিত সাহেবের আছে? এরপর জনগণ যদি  টাকা ব্যাংকে জমা না রেখে বালিশ বানায় তাহলে তিনি কি করবেন? মোদি সাহেব তো হাজার টাকার নোট বাতিল করে দিব্যি ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। মুহিত সাহেব কি তাহলে ভবিষ্যতে ঘরে জমানো হাজার/পাঁচশো টাকার নোটগুলো বাতিল করবেন? করে দেখতে পারেন। বাঙালি জনতা তখন তো আপনাদেরকে টেনে হিচড়ে তো গঁদি থেকে নামাবেই, সাথে সাথে রিটার্ণ টিকেট ছাড়া বিদেশগামী বিমানে ও  উঠিয়ে দেবে। এই দেশে তখন আর আপনাদের নাম-নিশানাও থাকবেনা।


EmoticonEmoticon