শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

পাহাড় ও সমতল ।

সমতলের বাঙালিরা পাহাড়িদের চেয়ে অধিকাংশে নিরাপদ। এখানে পাহাড়ি ঢলে প্লাবিত  হয়না গ্রাম, পাহাড় ধ্বসে মানুষ মরেনা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে স্বাস্থ্যসেবা ব্যহত হয়না, সামান্য বৃষ্টি বাদলেই ঘরে বন্দি হয়ে বসে থাকতে হয়না, প্রতিনিয়ত সাঁপ খোঁপ বন্য প্রাণীর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়না, সেনাবাহিনী/বিজিবি/পুলিশ তল্লাশির নামে ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সর্বোপরি মা বোনদের ধর্ষন করেনা, আরাকানী দস্যুদের ভয়ে কাউকে তটস্থ হয়ে থাকতে হয়না, জেএসএস/ইউপিডিএফেরা এখানে ভাতৃঘাতী দ্বন্দে লিপ্ত নয়, খাদ্যের অভাবে এখানকার লোকেরা কলাগাছ, জংলি কচু, ঘেচু দিয়ে উদরপূর্তি করেনা, ত্রাণ সহায়তা আমরা সাথে  সাথে পেলেও পেতে পারি, পাহাড়িদের কপালে তা জুঁটেনা! সর্বোপরি সমতলে সেটেলার নামক কোন ভাইরাসের অস্তিত্ব নাই! উপরোক্ত কারণ সমূহ বিবেচনায় আমরা পাহাড়িদের চেয়ে কয়েক কোটি গুণ বেশি ভালো আছি। পাহাড়িরা আছে সবচেয়ে নাজুক অবস্থায়।


EmoticonEmoticon