দেড় শতাধিক লাশ মাড়িয়ে প্রমোদ ভ্রমনে আমাদের দেশের প্রধানমন্ত্রী! আর তিনি এতো বেশি দায়িত্বশীল যে, দেড় শতাধিক মানুষের নির্মম মৃত্যু ও উনার সফর বাতিলের পক্ষে যথেষ্ট হয়নি! আর এই মৃতের সংখ্যা এতো অকিঞ্চিতকর যে একটা শোক প্রস্তাব করার মতোও যোগ্যতা রাখেনি। আমাদের রাষ্ট্রপতির দায়িত্ব কি? তিনি আছেন তার মতো। কাজ না পেয়ে তিনি এখন লোক হাসিয়ে মারেন। তো যিনি লোক হাসান তিনিই বা শোক প্রস্তাব ঘোষণা করতে যাবেন কোন দুঃখে?
২০১৪ সালে দক্ষিন কোরিয়ায় ফেরি ডুবির কথা মনে আছে? আবহাওয়া অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরিতে করে ভ্রমণে বেরিয়েছিল কতিপয় স্কুল ছাত্র! যার ফলে ফেরি ডুবে ব্যপক প্রাণহানী হয়েছিল। তবে তা কোনমতেই দেড়শো অতিক্রম করেনি। আর এতে সরকারের ও কোন হাত ছিলনা। তথাপি তাদের প্রধানমন্ত্রী ফেরি ডুবির দায়ভার নিজ কাঁধে নিয়ে পদত্যাগ করেছিলেন। বলেছিলেন, আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারিনি। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারলে ছাত্ররা দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণে বের হতোনা! আমার মনে হয়, তিনি ভুল করেছিলেন। উনার উচিত ছিল বাঙলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখা, কি করে লাশের পর লাশ মাড়িয়ে নির্লিপ্ত থাকা যায়/হাসিমুখে ছবি তোলা যায়/শোক ঘোষণা না করে বিদেশ সফর করা যায়!
EmoticonEmoticon