শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

চোরের মুখে রাম নাম !

দেশে আর হাওয়া ভবনের শাসন আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম!

তা, হাওয়া ভবনের শাসন দেশে আসতে দেবেন কেন? আপনাদের খাওয়া ভবনেই তো দেশ ভালো চলছে। ব্যাংক/বীমার কোটি কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন, আপনাদের আমলেই শেয়ারবাজার/হলমার্ক/সোনালী ব্যাংক/বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয়েছে, বাঙলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ফিলিপাইনের ক্যাসিনোতে গিয়েছে! দরবেশ বাবার জিএমজি এয়ারলাইন্স কেলেংকারির কথা উল্লেখ করে আপনাদেরকে আর লজ্জা দিলাম না। প্রতি বছর দেশ থেকে ৭৪ হাজার কোটি টাকা বিদেশে পাঁচার  হচ্ছে! ইদুর বাঁধ কেটে দিচ্ছে ফলে দেশে বন্যা হচ্ছে, আমদানি করা ৯০ কোটি টাকার গম ও খেয়ে ফেলেছে ইদুর বাবাজিরা! সবকিছুতেই এখন চলছে খাওয়া খাওয়ি। আর চলছে আপনাদের খাওয়া ভবনের দেশ শাসন। ইউনিয়ন পর্যায়ের মেম্বার/চেয়ারম্যানরা এখন কোটি কোটি টাকার মালিক। আপনাদের নিযুক্ত রেশনের ডিলাররা ১০ টাকা দামের চাল মেরে খেতেও দ্বিধা করছেনা। প্রকল্প ব্যয় এক টাকা হলে তাতে পঁচিশ পয়সার কাজ করে উসুল করছেন ৫ টাকা! ঘুষ ছাড়া চাকরি নাই, ছাত্রলীগ না করলে চাকরী নাই! তা যেভাবে আপনাদের খাওয়া দাওয়া চলছে, তাতে হাওয়া ভবন করবে কি? ভবিষ্যতে যদি কখনো তারা ক্ষমতায় এসেও যায়, তখন আপনাদের চিঁপে চুষে খেয়ে ফেলা বাঙলাদেশের ছোঁবরা টুকু শুধু তাদের জন্য বাকি থাকবে। ওটা দিয়ে তারা করবে কি? তার চেয়ে আপনারা ছোঁবরাটুকুও খেয়ে ফেলতে পারেন। তাতে হাওয়া ভবন আর নির্বাচনই করবেনা, ক্ষমতায় আসবে দূরে থাক.....!


EmoticonEmoticon