সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

এই মুহূর্তে বামেরাঃ হতে পারে ইনষ্ট্রুমেণ্ট্যাল !

ঠিক কখন কী দাবী ও কর্মসূচি দিয়ে জনগণের নেতৃত্বে আবির্ভুত হতে হয়, রুশ বলশেভিক নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন তা খুব ভালো বুঝতেন। কিন্তু আমার মনে হয়, বাংলাদেশে তাঁর অনুসারীদের সেই বোধ-বুদ্ধি ও বিচক্ষণতা-দক্ষতা নেই।

বামেদের লেনিনীয় গুণ থাকলে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারা 'ইনষ্ট্রুমেণ্ট্যাল' হতে পারতো। আমি মনে করি, তারা চাইলে রাজনীতিতে নির্ধারক ভূমিকা পালন করতে পারে। এটি করতে তাদেরকে তা-ই বলতে হবে, যা তারা নিজেরা চায় বলে জনগণের কাছে এতোদিন ধরে বলে এসেছে।

বামদেরকে বলতে হবে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার ও বিদেশী লুটেরাদের হাতে দেওয়া চলবে না; মহাজোটের ভৌটার বিহীন নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেণ্ট বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে না; প্রচলিত ব্যবস্থায় ও পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না; বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা চলবে না!

তাদেরকে অতি-অবশ্যই আরও বলতে হবে, সর্বোচ্চ আদালতের দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এই মুহূর্তে কার্যকর করো! ব্যস!

২৭/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon