ফেসবুক আর মাঠের মানবতায় বিস্তর তফাত! কথাটা একেবারে মিথ্যে নয়, তবে যারা একথাটি বলে তারা একটু হলেও ভুল বলে। অন্যের মানবতা নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি যে প্রশ্নটি করেছেন! আপনি কি মাঠে নেমেছেন? যদি না নেমে থাকেন তাহলে মাঠের পরিস্থিতি সম্পর্কে আপনি জানবেন কি করে? তবে এ কথাটি সঠিক যে, ফেসবুকে যতটা প্রতিবাদ দেখা যায়, বাস্তবে ততটা হয় না। তবে মনে রাখবেন, বাস্তবে কিছুটা হলেও প্রতিবাদ না হলে দেশটা অনেক আগেই গোল্লায় যেতো। রামপাল/ফুলবাড়ি/টেংরাটিলা/দ্রব্যমূল্য/দূর্ণীতি/খুন/ধর্ষণের ব্যপারে সারা দেশব্যপী যে প্রতিবাদ হচ্ছে আর হয়েছে তা কি আপনার চোখে পড়েনা? আমাদের ছাত্র ফ্রন্ট/ছাত্র ইউনিয়ন/ছাত্র মৈত্রির কমরেডরা যে খেয়ে না খেয়ে এখন বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছে/পৌছে দিচ্ছে/মার খাচ্ছে তা কি আপনার নজরে আসেনা? আপনার ছাত্রলীগ/ছাত্রদল/ছাত্র শিবিরের একটা ত্রাণ তত্পরতা আমাকে দেখান তো! মনে রাখবেন, ফেসবুকে আর বাস্তবে আপনার মানবতায় তফাত থাকতে পারে, তবে আমরা কম্যুনিস্টদের মানবতায় কোন তফাত নেই। তবে কথা হল, আমরা সংখ্যায় কম! লগি/বৈঠা/হকিস্টিক/রামদা/চাঁপাতিও আমরা ব্যবহার করিনা। তাই আমাদেরকে চোখে লাগে কম। তাই পরবর্তীতে এ ধরণের প্রশ্ন করলে দয়া করে প্রায় শব্দটা লাগিয়ে নেবেন।
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
ফেসবুক আর মাঠের মানবতায় বিস্তর তফাত !
Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon