বিনাবিচারে রাষ্ট্রীয় হত্যাকে জাস্টিফিকেশন প্রদানের একটা সামাজিক ভিত্তি আছে। হর্থাৎ সমাজের একটি বড় অংশ মনে করেন বিনাবিচারে পুলিশ র্যাব বিজিবি যে ধরণের খুন করে তা সঠিক। এর মধ্যে শিক্ষিত তরুণরা আছে। এই ক্রসফায়ার নাটকে যেমন চিহ্নিত অপরাধী আছে তেমনি নিরাপরাধ লোকজন, বিরোধী রাজনৈতিক মতের লোকজন আছে। পুলিশ বা র্যাব বললো তারা ক্রসফারায়ারে অপরাধীকে হত্যা করেছে। পুলিশ কি ভাড়ায় খুন করতে পারে না? রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা চাইলে তার রাজনৈতিক প্রতিপক্ষকে পুলিশ বা র্যাব দিয়ে খুন করতে পারে না? নারায়নগঞ্জের সাত খুনের ঘটনা থেকে আমরা জানি র্যাব ভাড়ায় খুন করে। একই কাজ পুলিশ ও করে। তাহলে পুলিশ বা র্যাব যখন ভাড়ায় বা বিভিন্ন মহলের ইচ্ছায় খুন করতে পারে।
আমরা জানি আইনের শাসনের অন্যতম শর্ত হল যে কোন মানুষের বিচার পাওয়ার অধিকার। একজন অপরাধী আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আদালত যে ধরণের শাস্তির বিধান করবে তা সবাইকে মেনে নিতে হবে। যদিও আদালত সব সময় নিরপেক্ষ ভূমিকা পালন করে না। তবুও তুলনামূলক বিচারে আমাদের দেশে জনগণের অন্যতম ভরসা আদালত। এখন যে মাদক নিয়ন্ত্রণ এর নামে ক্রসফায়ারে গত ১৫ দিনে হত্যা করা হয়েছে ১৮ জনকে। পুলিশের অভিযোগ তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এটা ভাল উদ্দ্যোগ যে মাদকের বিরুদ্ধে অভিযান। কিন্তু তা কি প্রকৃত অপরাধীকে ধরার নমুনা না একটি খুনি বাহিনী হিসেবে র্যাব বা পুলিশের বহিঃপ্রকাশ?
বিভিন্ন সংবাদপত্র তথ্য থেকে জানা যায়। দেশের ইয়াবা ব্যবসার অন্যতম বড় গডফাদার কক্সবাজারের সরকার দলীয় সাংসদ বদি। তার ইশারা ছাড়া মিয়ানমার থেকে কোন ইয়াবা প্রবেশ করতে পারে না। তার সাথে আছেন তার পাঁচ ভাই সহ পিএস। আরো আছেন কক্সবাজারের বিভিন্ন আসনের সাংসদ সহ রাজনীতির বড় বড় লোকেরা। এদের কখনো ধরা হয়েছে? না হর্থাৎ ইয়াবা ব্যবসায় বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ী জড়িত যা সরকারের উচ্চ মহলের লোকজন জানে। জানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু যাদের ক্রসফায়ারে মারা হচ্ছে তারা হল চুনোপুঁটি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরা হোক। কিন্তু ক্রসফায়ারে হত্যা কখনই কাম্য নয়। একটা খুনি লুটেরা সমাজের জন্য রাষ্ট্রীয় বাহিনী খুনি হয়ে উঠে। সেখানে তাদের জবাব দিহিতার প্রয়োজন পড়ে না, পড়ে না আইনের মুখোমুখি হত। অর্থাৎ তাদের জন্য সাতখুন মাফ। একটা মানবিক সমাজের জন্য এই ধরণের কাজ অন্তরায়। ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় হত্যাকে না বলুন। যে কোন মানুষের বিচারের অধিকার পাওয়াকে হ্যাঁ বলুন। আমরা চাই দুনিয়ার বুকে বাংলাদেশ একটি মানবিক সমাজের মর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াক।
https://www.jugantor.com/todays-paper/first-page/4194/মাদক-সাম্রাজ্যে-গডফাদার-১৪১
EmoticonEmoticon