বুধবার, ৬ জুন, ২০১৮

কবি আল্ যাদ ইবনে যিরহাম

৭৪০ খ্রীষ্টাব্দে চিন্তাবিদ ও কবি আল্ যাদ ইবনে যিরহাম ঘোষণা করেন, "কোরআন মনুষ্য সৃষ্ট, তার বিষয়বস্তু আপত্তিকর, তার বাগ্মিতা, সুরধ্বনি ও রচনাশৈলী অলৌকিক নয়। মানুষ ইচ্ছা করলে তার সমকক্ষ গ্রন্থ রচনা করা সম্ভব, এমনকি গুণে ও মানে তাকেও ছাড়িয়ে যেতে পারে। "(১)
উমাইয়া খলিফা হিশাম এতে প্রচন্ড খুব্ধ হন। তিনি ইরাকের গভর্নর খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসারীকে হুকুম দেন যিরহামকে হত্যা করার জন্য। আল কাসারী যিরহামকে কারাগারে প্রেরণ করেন।
৭৪১ সালে খলিফার হুকুমে আল কাসারী তাঁকে কোরবানির দিন বের করে আনেন। ঈদের নামাজ শেষে আল কাসারী সমবেত মুসল্লীদের বলেন, " আজকের এই পবিত্র দিনে আমার ইচ্ছে হলো যিরহামকে কোরবানি করা। যে যিরহাম বলে, আল্লাহ মুসার সঙ্গে কথাবার্তা বলেন নি, ইব্রাহিমকেও বন্ধু হিসেবে গ্রহণ করেন নি। যিরহামের এসব বক্তব্য থেকে চলুন আমরা আল্লাহর নামকে পবিত্র করি। " (২)

তারপর? তারপর আল কাসারী কবি যিরহামের গর্দান কেটে ফেলেন।( ৩)

তথ্য :
১.রুবাইয়াৎ ই ওমর খৈয়াম, শফিকুর রহমান, পৃ. ১৬১।
২.ইবনে আল আসির, পঞ্চম খন্ড, পৃ.১৯৬ -৭।
৩.ইবনে খাল্লিকান, প্রথম খন্ড, ৩৮ -৪৫।


EmoticonEmoticon