শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯

পাকিস্তানেই আছি

বাপ দাদার মুখে হুনছি আমগো দেশে নাকি যুদ্ধ হইছিলো ৷
পাকিস্তানিরা যখন মানুষ মারতেছিলো
আর খুবলে খুবলে নারী শরীর শকুনের মত ছিড়া খাচ্ছিলো!
তহন নাকি আমাগো দেশের মানুষ জাইগা উঠছিলো ৷
বাবায় কইলো মারে! যদি দেখতি
যদি দেখতি কেমন করে শুয়োরের বাচ্চারা
আমাগো ঘর জ্বালাইছিলো ৷
হিন্দু পাইলেই মারত, মাইয়াগো নিয়া ছিড়া খাইত
শুয়োরের বাচ্চারা!

বুড়ো বয়সে ও বাবার চোখে কেমন আগুন ৷
শরীরের লোম খাড়া আর গিরগির কাঁপুনি ৷
যে আগুন আর কাঁপুনি আমাকে চোকখের সামনে
দেখিয়ে দেয় সেদিনের সেই দৃশ্যগুলান ৷
কিন্তু বাপ দাদায় কী দেশ স্বাধীন করলো ?
চাইরদিকে এহনো গেরাম জ্বলে, হিন্দুগো বাড়ি জ্বলে
সম্প্রদায় লঘুদের গেরাম ভিটে মাটি ছাড়া করে ৷
কী দেশ স্বাধীন করলো বাবায় ?
বাচ্চার বাপ আর পোলাগো দড়ি দিয়া বাইন্ধা
আমার গতরের সব কাপড় খুলছে ৷
মারছে মুখ চিপ্পা ধরছে, তারপর জনে জনে আইসা
আমার যোনি ফালা ফালা করছে ৷
স্তনে হাতে দাঁতে খুবলেছে,
আঁচড়ে শকুনের মত সারা শরীর রক্তাক্ত করছে ৷
আমার সোয়ামি পুরুষ বইলা তারে মারছে আর
আর আমিতো মাইয়া মানুষ! আমার উচা বুক
আর এক্কান ফুটা আছে ৷ মাইরা পোষায় না ৷
তাই আমারে ওরা,  আমারে ওরা ভাগারের মাংসের মত
যে যেদিক পারে টানছে ৷

যাইতে সময় আমার সোয়ামিরে কইয়া গেছে-
মালুর বাচ্চা মালু,  এসবের যদি বিচার চািতে গেছস
তবে লাত্থি দিয়া দেশ থিক্কা বাইর করি দিমু ৷
এটা আমাগো দেশ,  তোগো না ৷
আমার তখন প্রাণ যায় যায় ৷ চোকখে দেহি ঝাপসা ৷
আমি যুদ্ধ দেহিনাই,
আমি বাপের বলা সেই পাকিস্তানিগো দেহিনাই ৷
কিন্তু যা শুনছি তাই দেখতে হলো ৷
আমি আমার শরীরে রক্তাক্ত দেশ দেখছি,
আমি আমার রক্তাক্ত যোনি দেখছি ৷
আমি আমার মরণ যুদ্ধ দেখছি ৷

হাসপাতাল হতে ফেরার পর আমারে মানুষ
কেমন কেমন জানি চোখে দেখতাছে ৷
হাসতাছে ৷
কানে আইছে এইডারে খাইয়া দিছে ৷
আমার বাপে বলতে কাঁইপা উঠতো,  আগুন উঠতো
এদের সেই কাঁপুনি নাই,  আগুন ও নাই
তামাশা আর তামাশা ৷ বাবায় কী দেশ স্বাধীন করছে!
স্বাধীনতার কথা বইলা সরকার আসে সরকার যায় ৷
সরকারের লোক আইসা আমাগো শরীর নিয়া খেলে
বিচার নাই কিচ্ছু নাই,  মুখে শুধু চেতনার ধোঁয়া ৷
বাপটা মইরা গেছে বইলা, নইলে কইতাম দেখ!
তোরা না দেশ স্বাধীন করছিলি ?
তুই না বলছিলি "মাইয়াগো নিয়া ছিড়া খাইত"
এখন তোর মাইয়ারে কারা খায় ?
তোগো ঘর কারা জ্বালায় ?
দেশ থিক্কা কারা তাড়ায় ?
তোগো স্বাধীন করা দেশে বিচার কই ?
কতবার শোনাইছিলি একটি ফুলকে বাঁচাবো বলে
যুদ্ধ করি ৷
দেইখা যা!  আজ আমারে কেমনে দেহে,
দেইখা যা!  আজ আমারে নিয়া তামাশা করে ৷
দেইখা যা বাপ ফুলের সব পাপড়ি ছিড়া
মাটি ফেইলা ঢলে ৷
দেইখা যা! ক্ষমতা আমাগো কেমনে মারে ৷
দেইখা যা! আমরা কেমনে বাঁচি,
বাপ এ তোর বাংলাদেশ মিছে! পাকিস্তানেই আছি ৷


EmoticonEmoticon