ক্ষমতার যে কি লীলা
সোনা হয়ে যায় ধুলা ,
পেলে উপরের নির্দেশ
মাটির ঢেলাও সন্দেশ ।
ভাবুন তো একটু !
কি হতো যদি তারেক সালমান ইউ এন ও না হতেন ?
যদি তিনি কোন স্কুলের হেড মাস্টার বা কলেজের প্রিন্সিপাল হতেন ?
যদি কোন প্রকৌশলী, চিকিৎসক বা কৃষি কর্মকর্তা হতেন ?
যদি তিনি সাংবাদিক হতেন ?
আর যদি প্রধানমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ না করতেন ?
......
৪০ জনের বেশি আইনজীবী জনাব সাজুর পক্ষে দাড়িয়েছিলেন , তারেকের পক্ষে কেউ দাড়াননি ।
এলাকার আওয়ামী লীগের নেতারা প্রায় সবাই তারেকের বিপক্ষে ছিলেন ।
জেলার ডিসি ৩ এপ্রিল শোকজ করেছিলেন, বিভাগীয় কমিশনার তারেকের উত্তর গ্রহনযোগ্য মনে করেন নি।
আদালত মামলা গ্রহন করেছেন এবং ..
............
ক্ষমতাসীনদের দাপট ,
চাটুকারদের তোয়াজ,
জনগনের ভয় আর গুটিয়ে যাওয়া এবং
স্বার্থান্বেষীদের স্বার্থসিদ্ধির এক দারুন প্রদর্শনী হয়ে গেল ।
দেশে ভীতির পরিবেশ থাকলে চাটুকারীতার রমরমা ব্যবসা চলে ।
EmoticonEmoticon