মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

একটি কাল্পনিক কথোপকথন ...

চিন্তাক্লিস্ট মুখে চিন্তাজীবী বাংলাদেশের গনতন্ত্র নিয়ে কথা বলছেন । মন খারাপ করে বললেন, বাংলাদেশে গনতন্ত্র চর্চা কেমন করে হবে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানেই গনতন্ত্র নাই ।
একথা শুনে ক্ষমতাপছন্দ শিক্ষাজীবী বললেন , একথা ঠিক নয় । শিক্ষা প্রতিষ্ঠানে পুর্ন গনতন্ত্র বিরাজমান । আর গনতন্ত্র সম্বন্ধে আপনাদের ধারণা আধুনিক হওয়া উচিত । যেমন ধরুন, ক্লাসে আমি একজন আর ছাত্র ৫০ জন । আমি একাই পড়াই, আমি প্রশ্ন করি, আমি নাম্বার দেই । এটাকে কি অগনতান্ত্রিক বলবেন ? তাহলে , রাষ্ট্রের ক্ষেত্রে তা হলে অসুবিধা কি ?
চিন্তাজীবী বললেন, অসুবিধা আছে ! ক্লাসে যদি শিক্ষক যা বলেন ছাত্ররা নির্দ্বিধায় যদি তা মেনে নিতে থাকে তাহলে প্রশ্ন করার, যাচাই করার ক্ষমতা নষ্ট হয়ে যায় । এটা ক্রমাগত জাতিগত অভ্যাসে পরিনত হয়ে গেলে আর কখনো শাসকদেরকে না বলতে পারবে না ।
তাহলে দেখলেন বিষয়টা কত গুরুতর ! সমস্যাটা ব্যক্তি থেকে জাতিমনস্তাত্ত্বিকতার পর্যায়ে চলে যাচ্ছে ।
একটু ভেবে নিয়ে শিক্ষাজীবী বললেন, তা কেন হবে ! আমি ক্লাসে ছাত্রদেরকে তো না বলতেও শেখাই । তারা আমার মুখের উপরে হ্যা বা না বলতে পারে ।
তাই !! তাহলে তো দারুন ব্যাপার ! ছাত্ররা হ্যা বলতে যেমন শিখছে তেমনি না বলতেও শিখছে । বেশ ! শুনে চমৎকৃত হলাম , চিন্তাজীবী বললেন । তবে একটু উদাহরণ দিয়ে বললে আরও ভাল করে বুঝতাম ।
বিজয়ীর হাসি নিয়ে শিক্ষাজীবী বললেন, যেমন ধরুন, আমি ক্লাসে গিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করলাম, আমিই তো তোমাদেরকে পড়াই, তাই না ?
ছাত্ররা সমস্বরে বললো, হ্যা স্যার ।
আমিই তো তোমাদের পরীক্ষা নেই, তাই না ?
ছাত্ররা সন্ত্রস্ত ভাবে বললো, হ্যা স্যার, জ্বী স্যার ।
আচ্ছা, তোমরা যদি অন্য স্যারের কাছে প্রাইভেট পড় তাহলে কি আমি নাম্বার দেব ?
চিৎকার করে ছাত্ররা বললো, না স্যার ।
উজ্বল হাসি মুখে শিক্ষাজীবী বললেন , দেখলেন তো, শুধু হ্যা বলতে শেখাই নি , না বলতেও শিখিয়েছি ।
এটা কি গনতন্ত্র চর্চা নয় !


EmoticonEmoticon