শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

বামঐক্য অটুট থাকুক !


শেষবার যখন ঢাকায় যাই তখন জুন মাস। প্রেসক্লাবের সামনে বাজেট প্রতিক্রিয়া ও হাওড়ে বন্যা পরিস্থিতি নিয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার সমাবেশ চলছিল।সমাবেশে পাশাপাশি  দুটো জোটের আলাদা ব্যানার। এই দুটো ব্যানার দু'হাতে ধরে দাঁড়িয়ে আছেন সিপিবি নেতা ক্বাফি রতন ভাই। সমাবেশ চলাকালীন সময়ে আমার পাশে তখন ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয়  সভাপতি Zilani Shuvo কে বললাম," ক্বাফি ভাই যে কাজটা করছেন, সেটা এক ঐতিহাসিক কাজ, এই দুুই ব্যানারের মাঝখানে দাঁড়িয়ে থাকাটা।" এটা বলতে বলতে আমরা দুজনই হাসলাম।হঠাৎ দেখি -অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্বাফি ভাই ব্যানার দুটোর মাঝখানে গিঁট লাগিয়ে দিচ্ছেন...!
মনে মনে বললাম- এটাও এক ঐতিহাসিক ঘটনা...ঐতিহাসিক গিঁট!!


EmoticonEmoticon