শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

গরীবের দুধভাত !

বেশ্যারা তবু লজ্জা পায়
হাভাতে সুশীলের তাও নেই
সুরমা চোখে নলেনগুড়ের গন্ধে
হামলে পড়ে  দাতাদের  হেশেঁলে
কতকাল দানাপানি জোটেনি পেটে।

ভেজাল মালে বাজার সয়লাব
ইলিশ ভেজাল বার্মার চালান
জালিয়াত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
তেড়ে এসে ঘুষি মারে নাকে
নকল মায়াবড়ি নারী প্রেগন্যান্ট
জাল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট
শালা ঢুকে পড়ে সেক্রেটারিয়টে
ভেজাল নিয়ে ঢঙের ডায়লগ
ভেজাল ভোটের সংসদ।

ব্যাংক লুট শেয়ারবাজার তাও
ব্রিজ কালভার্ট  জলাজমি  সব
হাটঘাট  মন্দির  মান্দার গাইনের চাষের জমিন
সব মেরে লুটের মদ্দরা  ফেরে
গুলশান  বারিধারা  বেগমপাড়া।

লালে লাল খেলা চলে  মিছিলে  টকশো
শুয়োরের খোয়াড়  লেটেস্ট সুবাসিত
কমরেড লেনিনও  কখনো দেখেনি
চোখবুজে ঢুকে যাও হয়তো মিনিষ্টার
কত মারপ্যাঁচ ডলাডলি  থিওরির
বাচ্চা ক্যাডাররা  হবে সব কুপোকাত।
বিপ্লব সেতো  দুর্গম ভয়াবহ প্রাণপাত
তার চেয়ে কত ভালো শর্টকাট
পূঁজির চালান এনে গরীবের দুধভাত।


EmoticonEmoticon