ব্যাখ্যায় বৈজ্ঞানিকতার দাবীদার বস্তুবাদী দার্শনিক কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলস পর্যন্ত তাঁদের জগত কাঁপানো রাজনৈতিক রচনা 'কমিউনিষ্ট ম্যানিফেষ্টো' শুরু করেছে ভাববাদী মেটাফর দিয়ে। রাজনৈতিক রেটরিকে আজও মেটাফর বা রূপকের ব্যবহার প্রবল।
মার্ক্স-এঙ্গেলস তাঁদের কমিউনিষ্ট ম্যানিফেষ্টো শুরু করেছেন 'A spectre is haunting Europe — the spectre of communism' বলে, যা অর্থ বঙ্গানুবাদ হলো, "একটি ভূত ইউরোপকে তাড়া করছে - কমিউনিজমের ভূত।"
রাজনীতিতে নিজের কথা বিকোবার জন্যে প্রয়োজনে অন্যের পশ্চাৎপদ চিন্তাকে যে-কাজে লাগানো হয়, তার প্রমাণ হচ্ছে মার্ক্স-এঙ্গেলসের ব্যবহৃত ভুতের মেটাফর বা রূপকের ব্যবহার।
আজ ব্রিটেইনের রাজনৈতিক সংবাদে দুই প্রস্ত মেটাফর ব্যবহৃত হয়েছে ব্রেক্সিট নিয়ে - একটি প্রধানমন্ত্রী তেরিসা ম্যের বিরুদ্ধে, এবং অন্যটি প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে।
আজ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, "Johnson faced a Tory backlash over his claim that May’s Brexit strategy had put the UK in a “suicide vest” and handed the detonator to Brussels." অর্থাৎ, "[তেরিসা] ম্যের ব্রেক্সিট ষ্ট্র্যাটেজি যুক্তরাজ্যকে 'সুইসাইড ভেষ্ট' পরিয়ে তার 'ডিটোন্যাটর'টি ব্রাসেলসের হাতে দেওয়া হয়েছে বলে দাবী করায় [বরিস] জনসন টরি দলের প্রত্যাঘাতের সম্মুখীন হয়েছেন।"
বস্তুতঃ ব্রিটিশ নাগরিকদের মনোজগতকে আত্মঘাতী জিহাদীদের যে-ভয়াল মূর্তি সততঃ সন্ত্রস্ত করে রেখেছে, বরিস জনসন তাকে চাগিয়ে দিয়ে তেরিসা ম্যের ব্রেক্সিট ষ্ট্র্যাটেজী সম্পর্কে মানুষের মনের মধ্যে একটি ভয়ার্ত প্রত্যাখ্যান সৃষ্টি করতে চাইছেন।
বিপরীতে, বরিস জনসনেরই লণ্ডন মেয়র থাকাকালীন উপদেষ্টা গুটো হ্যারি তাঁর প্রাক্তন বস সম্পর্কে বলেছেন, "I fear that Boris is digging. Somebody needs to take the spade out of his hand or it looks to me like he’s digging his political grave." - আমার শঙ্কা হচ্ছে যে, বরিস খুঁড়ছেন। কারও উচিত তাঁর হাত থেকে কোদালটা সরিয়ে নেওয়া, অন্যথায় মনে হচ্ছে তিনি নিজেই নিজের কবর খুঁড়ছেন।"
উল্লেখ্য, 'নিজের কবর খোঁড়া'ও একটি মার্ক্সবাদী মেটাফর, যা কার্লমার্ক্স বলেছিলেন পুঁজিবাদীদের দ্বারা মুনাফার উদ্দেশে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় প্রলেতারিয়েত বা সর্বহারা শ্রমিক শ্রেণী সৃষ্টি সম্পর্কে।
EmoticonEmoticon