সোমবার, ৩১ জুলাই, ২০১৭

৩১ জুলাই প্রকৌশলী শেখ মোঃ শহীদুল্লাহর ৮৬ তম জন্মবার্ষিকীতে .....

কোন কোন মানুষ অসংখ্য মানুষের সামনে দৃস্টান্ত হয়ে উঠেন । তেমনি একজন মানুষ প্রকৌশলী শেখ মোঃ শহীদুল্লাহ ।
স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান শহীদুল্লাহ ভাই
সংখ্যা গোনা ভুলে যাই নাই ,একশ গুনতে চাই ।
শহীদুল্লাহ ভাইয়ের জন্মদিনে রইলো ভালবাসা,
একশ বছর পার করবেন এটা সবার আশা ।
তেল- গ্যাস- খনিজসম্পদ, বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক স্বপ্নবান যুবক শহীদুল্লাহ ভাই এর আজ ৮৬ তম জন্মবার্ষিকী পালন করা হল । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করার অপরাধে পাকিস্তানী সেনারা তার ভাইয়ের চোখ উপড়ে নিয়ে হত্যা করেছিল । আর তিনি গ্রেপ্তার নির্যাতন সহ্য করেছেন । প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পাওয়া সেরা ছাত্র হয়েও সারাজীবন সহজ সরল আড়ম্বরহীনভাবে কাটিয়ে দিচ্ছেন । দেশের সম্পদ লুটপাটকারীদের ভোগের জন্য নয়, সম্পদের মালিকানা জনগনের এবং সম্পদ ব্যবহার করা হবে সাধারন মানুষের জন্য - এ নীতি বাস্তবায়নের সংগ্রামে তিনি অবিচল ।  হরিপুর, বিবিয়ানা, মাগুরছড়া, টেংরাটিলা, চট্টগ্রাম বন্দর, ফুলবাড়ী , রুপপুর, সুন্দরবন কোথায় নেই তিনি ? যেখানেই জনগনের স্বার্থরক্ষার সংগ্রাম সেখানেই তার সক্রিয় উপস্থিতি । ভাইয়ের চোখ উপড়ে নিয়েছিল পাকিস্তানীরা আর তিনি জনগনের চোখ খুলে দেয়ার সংগ্রামে লিপ্ত । চোখ মেলে দেখ কত তোমার সম্পদ । তেল - গ্যাস- কয়লা, সমুদ্র , সুন্দরবন , এত সম্ভাবনা ! সব কি লুন্ঠনের ফলে নিঃশেষ হয়ে যাবে ?
রুখে দাড়াও লুন্ঠন, রক্ষা কর ভবিষ্যত । তরুন যুবকদের মধ্যে রুখে দাড়াবার সাহস আর ভবিষ্যতের স্বপ্ন দুটোই তুলে ধরছেন তিনি ।
তার জন্মদিনে শুভেচ্ছা ।


EmoticonEmoticon