শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

সারাদিন বিতর্ক করলাম, সমাধান হয় নাই !

শ্রম আইন সংশোধনে আমাদের যুক্তির ভিত্তি -  সংবিধানে প্রদত্ত অধিকার, আই এল ও কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা । শ্রম আইন সংশোধনের নামে যেন শ্রমিকের অধিকার সংকুচিত করা না হয় । ব্যাপক বিতর্কের কারনে সভা সাময়িক স্থগিত হয় । আগামীকাল ১২ আগস্ট চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে ।
আজকের বিতর্কের বিষয়সমূহ ছিল -
ধারা ১(৪) - মজুরির বিনিময়ে উৎপাদন ও সেবা খাতে নিয়োজিত সকল শ্রমিককে এই আইনের অন্তর্ভুক্ত করতে হবে ।
ধারা ২(১০) - গ্রাচুইটি শ্রমিকের অর্জিত , এ থেকে কোনভাবেই শ্রমিককে বন্চিত করা যাবেনা ।
ধারা ২( ৩৪) - প্রসুতি হওয়ার কারনে ছুটিকে কোন ভাবেই অনুপস্থিত বলা যাবে না ।
ধারা ২(৪৯) - মালিকের সংজ্ঞা ।
ধারা ২(৬৫) - শ্রমিকের সংজ্ঞা ।
ধারা (১৩) - প্রতিষ্ঠান বন্ধ রাখা ।
ধারা (২৩) - অসদাচরণ এবং দন্ড প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি । উপধারা ৪ (খ) , (ছ)  বাতিল করা ।
ধারা (২৬) - বরখাস্ত ইত্যাদি ব্যতিত অন্যভাবে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরীর অবসান ।
ধারা (২৮) - শ্রমিকের অবসর গ্রহণ । চা বাগানের বিশেষ বিবেচনা ।
ধারা (৯৯) - বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ । শ্রমিকের মৃত্যুজনিত ক্ষতির দায় বীমা কোন্পানির কাছে হস্তান্তর করা যাবে না ।
ধারা ১০৫) - কর্মসময়ের সম্প্রসারণ । ১১ ঘন্টা করার মালিকদের প্রস্তাব ।
ধারা (১৫১) - ক্ষতিপুরনের পরিমান নির্ধারণ ।
ধারা (১৭৫) - শ্রমিকের বিশেষ সংজ্ঞা।
ধারা (১৭৯) - রেজিস্ট্রিকরণের জন্য প্রয়োজনীয় বিষয়াদি । ,ইউনিয়ন করতে  হলে ৩০ শতাংশ সদস্যের বিধান বাতিল করতে হবে ।
ধারা (১৮০) - ট্রেড ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হওয়ার অযোগ্যতা ।


EmoticonEmoticon