এইচ তুফান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এইচ তুফান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

সত্যকে সত্য বলতে শিখেছি...

সত্যকে সত্য বলতে শিখেছি বামপন্থি রাজনীতির চেতনায়,সত্যের গলা টিপে হত্যার প্রচেষ্টা বৃথা,যারা মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছেন,দুর্নীতিবাজকে রক্ষার জন্য সাময়িক স্বার্থ হাসিলের জন্য আদর্শকে বিকৃত করছেন,তাদের জন্য মনে রাখা উচিত একটি প্রতারক ব্যাক্তির জন্য কতগুলো নক্ষত্র হারাচ্ছেন তা গভীর ভাবে ভাবা উচিত,আমাদের রাজনীতিটা শোষিত মানুষদের পক্ষে তাদের অধিকার রক্ষার জন্য করি।কোন স্বার্থন্বেষী ব্যাক্তি বিশেষের জন্য নয়।আর যদি তাই হয় তাহলে বামপন্থা রাজনীতি করার কোন মানে দেখি না,যেখানে নিরহ গরীব মানুষগুলো লুন্ঠিত,প্রতারিত,শোষিত হয় কোন বামপন্থী নেতার কাছে,তখন তার বিচার, কঠিন বিচার করার দায়িত্ব এসে যায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের কাছে।সাধারণ জনগন দেবতা ভেবে তাকিয়ে থাকে ঐ বড় বড় নেতাদের মুখের দিকে,তারপরও যদি বিচার না পায়,ন্যায় বিচার না করা হয়,তারপর গরীবের অভিশাপ আর বুক ভাঙ্গা কান্নার অশ্রু জ্বলের প্রতিক্রিয়া নেতাদের একদিন জন শূন্যতায় নিয়ে যাবে,এটা নিশ্চিত।আমরা অনেক কষ্ট করে জীবন ও মৃত্যুর সাথে লড়াই করে সংগঠন কে ঠিকিয়ে রাখি,বর্তমান সময়ে বুর্জোয়া লুটেরাদের সাথে লড়াই করে একজন বামপন্থি যুবক কে, উগ্র মৌললবাদিদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়।আমাদের কষ্ট আর মনের কথা গুলো কেউ বুঝতে চায় না।পেটের জালায় প্রতিদিন হতাশ,তবুও নিজের হাঁড়ির ভাত কেটে কর্মিদের সংগঠনে ঠিকিয়ে রাখি, আমাদের বড় নেতাদের রাজপথে মিছিল,মিটিং,সভা সমাবেশ করে পাহাড়া দেয় আমরা,আর আমাদের কোন মূল্যায়ন নেই।এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।নেতাকে অবশ্যই কর্মি বান্ধব হতে হবে।

রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

সরকার দলীয় ক্যাডার...

সরকার দলীয় ক্যাডার পুলিশ ,ছাত্রলীগ,যুবলীগ,দস্যুলীগ যেভাবে দেশের নিরহ মানুষকে আতঙ্কিত করে জিম্মি করছে,তাতে আগামী জাতীয় নির্বাচনে ভয়াবহ পরিস্তিতি অপেক্ষা করছে।মাননীয় প্রধান মন্ত্রী যেভাবে দেশের জন্য উন্নয়ন করছেন,আগামীতেও করতে চান আপনার স্বদলীয় চামচা,সুযোগ সন্ধানী সুসময়ের কোকিলদের জন্য সব অর্জন ম্লান হয়ে যাবে।এখনও সময় আছে আপনার পুলিশ আর হাইব্রীড লীগ কে ঠেকান।আরো বলতে চাই জামাতের নেতা কর্মিদের আপনার দলে অনুপ্রবেশ ভাল মনে নিচ্ছে না।যুবলীগ ভূমিদস্যু হিসেবে নোবেল সন্মাননা পেতে পারে, আশা করি তিরস্কৃত অপমান টাইটেল আপনি নিয়ন্ত্রণ ঠেকাবেন।আপনার মন্ত্রী,এম,পি,সচিব,আমলাদের নিয়োগ বাণিজ্যে আপনার ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্রুতিকে মহান করে তুলেছে।দুর্ভাগ্য একজন মন্ত্রীকে আমরা ফাটা কেষ্ট মনে করতাম,এখনও বিশ্বাস এবং সন্মান করি,তবে সাম্প্রতিক মিডিয়ায় একটি ছবি প্রচার জাতিকে চরমভাবে ব্যাহত আঘাত করেছে।জনগণ রাষ্ট্রের মালিক,আর সেই মালিকদের জান,মাল,সন্মান রক্ষার দায় দায়িত্ব আপনাদের।সেই আপনাদের সামনে যখন পুলিশ নিরহ রাষ্ট্রের মালিককে কান ধরে উঠবস করায় তখন আমরা কঠিন আশাহত হতাশ।এতে পুরো জাতি অপামানিত হয়েছে।ধরলাম লোকটি অপরাধ করলাম তার জন্য প্রচলিত বিধান রয়েছে,পুলিশ কে সেই বিচার করার অধিকার আমার পবিত্র সংবিধান দেয় নি।এটি আমাদের সংবিধান পরিপন্থি কাজ।

জয় সমাজতন্ত্র !

পুঁজিবাদ,মৌলবাদ বিশ্ব মোড়ল আমেরিকার নিয়ন্ত্রণে,এদের এজেন্ট দেশীয় দালাল বুর্জোয়া ডানপন্থী।এদের চরিত্র লুট,দখল আর ধ্বংস,যুদ্ধ বাঁধিয়ে রাখা,তাই এদের সম্মিলিত ভাবে বয়কট করতে হবে,বিশ্ব মানবতার সাথে আপন দেশের মানবিক সাম্যবাদ সমাজ গড়তে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে।আমাদের দেশকে বাঁচাতে হলে একটি আদর্শিক, দর্শন নির্ভর বিপ্লবী পার্টি গঠন করে তার নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে।সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসি দর্শনেই সঠিক পথ।যারা বলেন বামপন্থা বা সমাজতন্ত্র খারাপ,,মন্দ তাদের বলব আপনার পুঁজিবাদ কতটুকু ভাল।বরং আমি আমার সমাজ তন্ত্রের লক্ষ লক্ষ ভাল দিক দেখিয়ে দিতে পারব।আজ মহান বিপ্লবী কিউবা বিপ্লবের মহা নায়ক কমরেড ফিদেল ক্যাষ্ট্রোর জন্ম দিনে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন রইল।আজকের এই দিনে মানব মুক্তির গান বিপ্লবের মিছিলে যোগ দেয়ার আহব্বান জানায় আমার দেশের বেকার যুবকদের।লাল সালাম।চির বিপ্লবী ফিদেল অমর হোক।জয় সমাজতন্ত্র।

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

বেকারত্ব হতাশা !

বেকারত্ব হতাশা যে কত বড় কঠিন ব্যাধি তা একমাত্র সেই অনুভব করে যে বেকারত্ব অভিশাপ নিয়ে বেঁচে থাকে।আমাদের দেশে শিক্ষিত বেকারের আনুমানিক সংখ্যা ২২ লাখ।বেসরকারী হিসেবে সব মিলে ৪ কোটি।একজন বেকার শিক্ষিত যুবক বা যুবতি যখন চাকুরির জন্য হর্ণ হয়ে ঘুরে বেড়ায় দরজা থেকে দরজায়, তার পায়ের জুতো ক্ষয়ে যায় কিন্তু চাকুরি হয় না তখন বাধ্য হয় অনৈতিক সিদ্ধান্ত নিতে।তারপর সমাজের চোখে হয় তারা নষ্ট মানুষ,ছেলেরা হয় অন্ধকার জগতের বাসিন্দা আর মেয়েরা হয় এলিট পতিতা।পিছনের ইতিহাস খু্ঁজে না অন্ধ বধির সমাজ।আর যারা সৎ ভাবে শেষ লড়াই করে বাঁচার জন্য তারা হয়ে যায় সমাজ,পরিবার,আত্মীয় স্বজন,বন্ধু,প্রেমিক প্রেমিকাদের কাছে বোঝা,হতাশ আর নিরাশায় অবহেলিত জীবনে নেমে আসে বেঁচে না থাকার প্রতিশ্রুতি।কখনও কখনও কেউ আবার আত্ম হত্যার মত মর্মান্তিক পথ বেছে নেয়।এজন্য দায়ী সমাজ ও আমাদের রাষ্ট্র ব্যাবস্থা।পুঁজিবাদের বুর্জোয়া রাষ্ট্র ব্যাবস্থা কোনদিন বেকারত্ব সমস্যার সমাধান দিতে পারে না।কারণ এই রাষ্ট্র  মানুষকে গরীব ধনির বিশাল ব্যাবধানের দেয়াল গড়ে দিয়েছে।একদল চাটুকা দালাল শোষিত শাসন করে লুটে নিচ্ছে কোটি কোটি গরীবের রক্ত ঘামের টাকা।কালোটাকার বৈধ লাইসেন্স দিয়েছে এই রাষ্ট্র,সরকারী আমলা,এম,পি মন্ত্রীদের বেতন ভাতা চার গুণ বৃদ্ধি হওয়ার সাথে সাথে দুর্নীতি আর ঘুষের মাত্রা বেড়ে গেছে আটগুণ।এখন প্রকাশ্যেই চলছে দুর্নীতি আর ঘুষের নিলাম ডাক।জনগণ সর্বশান্ত হয়ে বুক ফাঁটিয়ে কাঁদছে কেউ শোনার মত নেই।বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয় তা দিয়ে প্রতিবছর ৫০ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যাবস্থা করা সম্ভব। নৌকা,লাঙ্গল,ধানের শীষ,সব সাপের একই বি্ষ,বাঁচতে হতে সব তন্ত্র মন্রের একমাত্র সঠিক পথ সমাজতন্ত্র।